মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ইসলামাবাদে বসতবাড়ীতে হামলা ও লুটপাট

শেয়ার করুন

444444

কক্সবাজার সদরের ইসলামাবাদে বসতবাড়িতে হামলা ও লুটপাট করেছে সংঘব্ধ র্দুবৃত্তরা। এতে মহিলাসহ ৩ জন আহত হয়েছে । সংঘটিত ঘটনায় ঈদগাঁহ পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, বর্ণিত ইউনিয়নের বোয়ালখালী সাতজোলাকাটা গ্রামের আবুল কালামের বাড়িতে ১৮ এপ্রিল দুপুরে একই এলাকার আব্দুল হালিমের নেতৃত্বে ৭/৮জনের র্দুবৃত্তদল হামলা করে। এসময় বাড়ির কাজের আব্দুর রহিম বাদা দিলে তাকে ও গৃহকত্রী পারভীন আক্তারকে বেধড়ক মারধর করে আহত করে হামলাকারীরা । আক্রান্তরা জানান, হামলা কারীরা এর পর ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও যাওয়ার সময় আলমীরায় রক্ষিত ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৭ জনকে অভিযুক্তকরে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।

শেয়ার করুন