মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ইমরান এইচ সরকার বিয়ে করছেন শিক্ষামন্ত্রীর মেয়েকে

শেয়ার করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিয়ে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে।

আজ শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে হলুদের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

শনিবার মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে।

ইমরান এইচ সরকার বলেন, পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে শনিবার বিয়ে।

শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক।

শেয়ার করুন