মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

ইন্টারনেট বন্ধ থাকায় ভারতের ক্ষতি ১৩০ কোটি ডলার

শেয়ার করুন

একটি দেশে বা প্রদেশে ইন্টারনেট বন্ধ করে দিলে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা ও দৈনন্দিন জীবনে প্রভাব পড়ে তা নয়। এর বিশাল একটি প্রভাব পড়ে দেশটির অর্থনীতির ওপর।

যেমনটা ২০১৯ সালে প্রায় চার হাজার ১৯৬ ঘণ্টা দেশের বিভিন্ন প্রদেশে ইন্টারনেট বন্ধ রেখে প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার হারিয়েছে ভারত। যুক্তরাজ্যের প্রযুক্তিবিষয়ক গবেষণা ফার্ম ‘টপ১০ভিপিএন’ এর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

২০১৯ সালে ভারত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়া, রাজস্থান, উত্তর প্রদেশ, জম্মু এবং কাশ্মীরসহ বিভিন্ন প্রদেশে ইন্টারনেট বন্ধ করায় এ লোকসান গুনতে হয়েছে।

গবেষণা ফার্মের প্রতিবেদনে ইন্টারনেট বন্ধ করে অর্থ হারানো সেরা তিনটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে শীর্ষে রয়েছে ইরাক। প্রায় ২৬৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় ২৩০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে দেশটির। তবে ইরান-যুক্তরাষ্ট্র চলমান দ্বন্দ্ব এর মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্ষতির এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকার দেশ সুদান। ১৫৬০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় দেশটির ক্ষতি হয়েছে ১৯০ কোটি মার্কিন ডলার। আর তিন নম্বরে রয়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাশ্মীরে পূর্বের তুলনায় সবচেয়ে লম্বা সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এতে ২০১৯ সালে প্রায় ১১০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে ভারতের।’

২০১৯ সালে সারাবিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল প্রায় ১৮ হাজার ২২৫ ঘণ্টা। এতে বিশ্বব্যাপী ক্ষতি হয়েছে ৮০৫ কোটি মার্কিন ডলার।

শেয়ার করুন