মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ইনানী বীচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন

””””””””””””””””””””””””””””উখিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সাগর কন্যা ইনানী পাথরে বীচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাইন উদ্দিন এর নেতৃত্ব একদল স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নকর্মী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রন করেন।

পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটক আগমনের কথা মাথায় রেখে উখিয়ার একমাত্র পর্যটন কেন্দ্র ইনানী পাথরে বীচ ও তার আশে পাশের এলাকায় দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এবং নিরাপদে চলাচলের সুবিধা বৃদ্ধির জন্য উক্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার মো: মাইন উদ্দিন জানান।

তিনি বলেন, সুষ্ঠ পরিবেশ পর্যটকদের জন্য আকর্ষণ। তাই এই মহৎ কাজে সকলের অংশগ্রহনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি জানান।

তাছাড়া পর্যটক নির্ভর এলাকা গুলোকে প্রধান্ন দিয়ে এই মৌসুমে সাধারণ জনগনকে সচেতন করার জন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। যা শীগ্রই উখিয়া ইনানী বীচ আরো উন্নত ও সমৃদ্ধশালী একটি পর্যটন বান্ধব এরিয়া হিসেবে গড়ে তুলা সম্ভব হবে।

শেয়ার করুন