মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ইনানীর সানাউল্লাহ আল-মুবীনের পিএইচডি ডিগ্রি লাভ

শেয়ার করুন

Sanaullah Al Mobin PhD
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন সানাউল্লাহ আল-মুবীন। তিনি রবীন্দ্রসাহিত্যে বৈজ্ঞানিক উপাদানের ব্যবহার শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে এই ডিগ্রি অর্জন করেছেন। প্রফেসর ড. মাহবুবুল হকের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা করেন। তাঁর পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক এবং বহিস্থ সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শহীদ ইকবাল। সানাউল্লাহ আল-মুবীন বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জরিনা-মফজল কলেজে অধ্যাপনায় নিয়োজিত আছেন। রবীন্দ্রসাহিত্য, বাংলা বানান ও আধুনিক বিশ্বতত্ত্ব তাঁর আগ্রহের বিষয়। তিনি ৯০ এর দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। মেধাবী শিক্ষক ড. সানাউল্লাহ আল-মুবীন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী গ্রামের শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ ইসহাক ও গৃহিণী গোলজার বেগমের জ্যেষ্ট সন্তান।

শেয়ার করুন