মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইনানীতে ল্যাবএইড আর্ট ক্যাম্প শুরু

শেয়ার করুন

দেশের ৩০ জন চিত্রশিল্পীর এক মিলনমেলা বসেছে কক্সবাজারের ইনানী সৈকতে। রবিবার থেকে শুরু হওয়া এ মিলনমেলায় টানা পাঁচ দিন ধরে শিল্পীরা ছবি আঁকবেন। ‘ল্যাবএইড আর্ট ক্যাম্প’ হিসেবে পরিচিত শিল্পীদের চিত্রাঙ্কনের এ কর্মসূচি উদ্বোধন করা হয় সন্ধ্যায়। দেশের প্রথিতযশা চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী শিল্পীদের হাতে রংতুলি তুলে দিয়ে পাঁচ দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন।

ল্যাবএইড ফাউন্ডেশন চিত্রশিল্পীদের নিয়ে চিত্রাঙ্কনের এ কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পী আবুল মনসুর, বিধান সোম, আবদুল মান্নান, আবদুস শাকুর শাহ ও হামিদুজ্জামান খান।

ল্যাবএইড হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুর রহমান লেনিন জানান, এই শিল্পীরা পাঁচ দিন ধরে কক্সবাজারের ইনানী সৈকতে ‘ল্যাবএইড আর্ট ক্যাম্প’ কর্মসূচির আওতায় ছবি আঁকবেন। এসব ছবি বিক্রির অর্থ দিয়ে ল্যাবএইড হাসপাতালে দুস্থ রোগীদের চিকিৎসা করা হবে। প্রসঙ্গত, ল্যাবএইড ফাউন্ডেশনের আয়োজনে এর আগেও বান্দরবান, মেঘনা নদীর তীর, সুন্দরবনসহ দেশের চারটি স্থানে এ রকম চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এবার কক্সবাজারের ইনানী সৈকতে চিত্রশিল্পীরা বসছেন পঞ্চমবারের মিলনমেলায়।

শেয়ার করুন