মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

ইত্তেফাক’র কক্সবাজার প্রতিনিধি হলেন সায়ীদ আলমগীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ  ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ জাতীয় দৈনিক ইত্তেফাক’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী সায়ীদ আলমগীর। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড সংশ্লিষ্টদের সিদ্ধান্ত মতে গত ১২ মার্চ ইত্তেফাক সম্পাদক ও কার্যনির্বাহি পরিচালক তাসমিমা হোসেন ও কার্যনির্বাহি পরিচালক মুহিবুল আহসান যৌথ স্বাক্ষরিত (কা: প. নম্বর:০১১১/১৯) পত্র মূলে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সায়ীদ আলমগীর দেশের অন্যতম শীর্ষ আনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম ও চট্টগ্রামের তারুণ্য নির্ভর অনলাইন পত্রিকা বাংলাধারা’র কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। কক্সবাজারের হয়ে দায়িত্ব পালন করছেন ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট’রও।
বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করা সায়ীদ আলমগীর এলএলবি পাশের পর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ অ্যাডভোকেট হিসেবে সিনিয়র আইনজীবি তাপস রক্ষিতের অধীনে কর্মরত রয়েছেন।
কক্সবাজার সদরের ঈদগাঁও’র পশ্চিম ভাদিতলার অবসরপ্রাপ্ত শিক্ষক আলী হোছাইন ও গৃহিণী মাহবুব আরা হোছাইনের দ্বিতীয় সন্তান সায়ীদ আলমগীর ইতোপূর্বে কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইস লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) ও জাতীয় দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন। পালন করছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদকের দায়িত্বও।
পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

শেয়ার করুন