মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্কঃ জিতলেই ফাইনাল–এমন সমীকরণকে সামনে রেখেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেই সমীকরণকে সত্যি করে ইতিহাস গড়লেন সালমা-রুমানারা। প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরকার্ডে ১৩০ রানের বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দাপট দেখান বাংলাদেশি বোলাররা। ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশ পায় ৭০ রানের বড় জয়।
স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় নারী ক্রিকেট দল।
১০ জুন ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
নারী এশিয়া কাপে খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে অন্তত ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। যদিও বাংলাদেশের এশিয়া কাপ শুরু হয়েছিল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর এক হার দিয়ে।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৪২ রান করে ভারতীয় নারীদের সাত উইকেটে হারান সালমা-রুমানারা।
চতুর্থ ম্যাচে তুলনামূলক দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে নয় উইকেটের জয় তুলে নিলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।

শেয়ার করুন