৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারে চালু হয়েছে সর্বশেষ প্রযুক্তির সিটি স্ক্যান

ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারে চালু হয়েছে সর্বশেষ প্রযুক্তির সিটি স্ক্যান। আজ ( শনিবার, ৫ আগষ্ট, ২০২৩) দুপুরে Advaced Smart DoseTechnolgies এর সিটি স্ক্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ইশতিয়াক আহমদ জয় ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল হুদা।

এসময় ইউনিয়ন হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ ফয়সাল, ডিরেক্টর ফাইন্যান্স আল মামুন, ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল হুদা জানান, সর্বশেষ প্রযুক্তির সিটি স্ক্যানটি প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাবে।
কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হাসপাতালটিতে সিটি স্ক্যান ছাড়াও রয়েছে বিশেষায়িত সেবা– মুমূর্ষু রোগীর জন্য আইসিইউ, সংকটাপন্ন রোগীর জন্য এইচডিইউ, হার্ট/হৃদরোগীর জন্য সিসিইউ, কিডনি রোগীর জন্য ডায়ালাইসিস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।