মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি রিমান্ডে

শেয়ার করুন

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা সোমবার (২৬ ডিসেম্বর) এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দুপুর ৩টার দিকে প্রশিক্ষিত ওই দুই নারী জঙ্গিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এর বিপরীতে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।

আসামি দুই নারী জঙ্গি হলো— মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) ও মাইনুল ইসলাম ওরফে আবু মুসার স্ত্রী তৃষামনি ওরফে উম্মে আয়শা (২২)।

আদালতে উপস্থিত হওয়ার সময় জেবুন্নাহার ওরফে শীলার শিশুকন্যা এক বছর চার মাস বয়েসী মারিয়াম বিনতে জাহিদ ও তৃষামনির কন্যা জুরাইরিয়া (৪ মাস) তাদের সঙ্গে ছিল।

আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুই আসামি পুলিশি হেফাজতে আদালত ত্যাগ করে।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করে। পুলিশের এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, আত্মসমর্পণকারী দুই নারীসহ মোট আটজনের বিরুদ্ধে এ মামলা করেন।

শুক্রবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ খানের পূর্ব আশকোনায় পুলিশ অপারেশন ‘রিপল ২৪’ পরিচালনা করে। এ সময় জঙ্গি সুমনের স্ত্রী নারী জঙ্গি সারিকা তার শিশু সন্তানকে নিয়ে পুলিশের দিকে এগিয়ে যাওয়ার পথে পরনের সুইসাইডাল ভেস্টটির বিস্ফোরণ ঘটায়। অভিযান চলাকালে গুলিতে নিহত হয় আফিফ কাদেরী নামে আরেক কিশোর। আফিফ কাদেরী আজিমপুরে নিহত তানভীর কাদেরীর ছেলে। শীলা ও তৃষামনি পুলিশের কাছে সসন্তান আত্মসমর্পণ করে।

শেয়ার করুন