মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

আল-ফুয়াদ হাসপাতাল থেকে ১৬ হাজার ইয়াবাসহ মহিলা আটক

শেয়ার করুন

15435914_10154145872633806_1485675319_nকক্সবাজার শহরের আল-ফুয়াদ হাসপাতাল থেকে ১৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাছলিমা আকতার (২৫) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৩টায় কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক তাছলিমা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আবদুর রহমানের মেয়ে।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক (এসআই) মানস বড়–য়া জানান, ইয়াবা নিয়ে তাছলিমা আল-ফুয়াদ হাসপাতালে অবস্থান করছিল- এই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার হাতে থাকা ব্যাগে ১৬ হাজার ২০০ ইয়াবা পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী এক রোগীর স্বজন জানান, এক ঘণ্টা আগে একজন লোক এসে তাছলিমাকে ব্যাগটি দিয়ে যায়। ইয়াবা ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেয়ার আগেই পুলিশ সেখানে হানা দেয়। এর আগে মেয়েটি নিজেকে রোগির স্বজন বলে পরিচয় দেয়।
এদিকে ইয়াবাসহ মেয়েটি পুলিশের হাতে ধরা পড়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল লোকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে বক্তব্য জানার জন্যও কাউকে পাওয়া যায়নি। মেয়েটির সাথে হাসপাতালের কোনো কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজস থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
মেয়েটিকে আটকের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ও ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী।

শেয়ার করুন