২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

১৮ ই জানুয়ারী (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় উখিয়া উপজেলার পশ্চিম ও দক্ষিণ মরিচ্যা চন্দ্রবনিয়া খেলার মাঠ সংলগ্ন আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০২৫ইং এর নূরানী বিভাগ ও হিফজ বিভাগে কুরআন মসজিদ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম, মনজুর আলম মেম্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল- নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র নির্বাহী পরিচালক মোঃ জুবায়ের, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন গোরামিয়ার গ্যারেজ বয়ানুল কুরআন মাদ্রাসা’র নির্বাহী পরিচালক মাওলানা রেজাউল করিম আফজাল,
হলদিয়া উত্তর শাখা বিএনপি (সাংগঠনিক ওয়ার্ড ২) সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল আলম, আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনা কমিটি’র সহ সভাপতি আলী হোছন সওদাগর, আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনা কমিটি’র সাধারণত সম্পাদক মোঃআক্তার, ইমাম হোছন,মনুমিয়া,আলি আহম্মদ লালু ড্রাইভার,ও আবু ছিদ্দিক, এবং মোঃ জাকের সহ অত্র এলাকার নবীন প্রবীণ,ছাত্র-ছাত্রীদের অভিভাবক’রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে এম মনজুর আলম মেম্বার বলেন,বর্তমান সমাজে মুসলিম পরিবারের সন্তানদের দ্বীনী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অত্র শিক্ষা প্রতিষ্ঠান। মুসলিমদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধর্মীয় শিক্ষা প্রয়োজন তাই ছোটকাল থেকে ইসলামের বিধান মতে চলতে যা যা শিক্ষা গ্রহন করা প্রয়োজন তা তা শিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবে। আমরা মুসলিম হিসাবে আমাদের সবাইকে ইসলামিক শিক্ষা চর্চা প্রয়োজন। আমরা সবাই চেষ্টা করবো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার জন্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।