মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯২ সালের শরণার্থী প্রত্যাহার আইনের চুক্তির আলোকে কূটনৈতিক কাগজপত্র আদান-প্রদান করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো চূড়ান্ত হলে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মিয়ানমার গেছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  বাংলাদেশ বিশ্বাস করে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়েই যেকোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব।

শেয়ার করুন