মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর ডাম্পার উল্টে নিহত ২ আহত ৪

শেয়ার করুন

Alikadam Accedent news.doc
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় আজ শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনককে ৩ জনকে বিকালে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ২ জন সেনা সদস্যও রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে,আলীকদম-থানচি সড়ক নির্মাণ প্রকল্পে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির ডাম্পার নং- ০৯২১২১ এ সিমেন্ট বোঝাই করে আসার পথে ১৯ কিলোমিটারের পাহাড়ি ঢালুতে ব্রেকফেল হয়। এ সময় ডাম্পারটি পাহাড়ের ঢালুতে গিয়ে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই বেসামরিক শ্রমিক শাকের আহামদ (৩০) ও আলীকদম জোনে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম (২৫) মারা যান। নিহত ব্যক্তিরা আলীকদম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বশির আহামদ ও শামশুল আলমের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য ছাবের আহামদ।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ডাম্পার চালক আসাদ,সৈনিক যোসেফ, বেসামরিক শ্রমিক নুরুল ইসলাম (২৩), মোঃ জকরিয়া (২৭) ও মোঃ রফিকুল ইসলাম (২৫) কে উদ্ধার করে আলীকদম জোনের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই শ্রমিক রফিকুল ইসলাম মারা যান। নিহত ও আহত ব্যক্তিরা নির্মাণাধীন আলীকদম-থানচি সড়কে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে গুরুতর আহত ২ সেনা সদস্য ও ১ শ্রমিককে বিকেলে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত শ্রমিককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন আলীকদমÑথানচি সড়কের এ দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত ও ৪ জন আহতের খবর নিশ্চিত করেছেন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন