মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আলীকদমে বিষপানে কিশোরীর মৃত্যু

শেয়ার করুন

আত্মহত্যা বান্দরবানের আলীকদমে বিষপানে সুমি আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় মুমূর্ষ অবস্থায় লামা হাসপাতালে আনলে সন্ধ্যা ৬.৩০ মিনিটে তার মৃত্যু হয়।

সে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ভরিরমুখ হাসেম পাড়া এলাকার মৃত হাবিব উল্লার কন্যা।

বিষপানের কারন জানতে চাইলে নিহত কিশোরীর মা হাসিনা বেগম বলেন আমি রিলিফের চাউল নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে এসে দেখি আমার মেয়ে বমি করছে, তখন সাথে সাথে লামা হাসপাতালে নিয়ে আসি বিষপানের কারন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে মেয়ের মা বলেন, আমার মেয়ে আগে চকরিয়া সদর ঘোনা এলাকার আবুল হাসেমের বাড়িতে কাজ করত।

গত চার মাস আগে তারা ফোনে যোগাযোগ করে আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। এর পর থেকে মেয়ে আমার বাড়ীতে ছিল।

কোন কারণ ছাড়া মেয়ে কেন বিষ পান করল সেটা আমার বোধগম্য নয়। তবে এলাকাবাসী মনে করছে বিষ পানের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বের করা দরকার।

শেয়ার করুন