মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

আমি ৫ বছর মেয়র হিসেবে জনগনের সেবক হতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজার পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় শেখ হাসিনা আমাকে নৌকা প্রর্তীক নিয়ে মেয়র প্রার্থী করেছেন। আমি অতীতের সকল ক্ষেত্রে বিশ্বাস রক্ষা করেছি। রাজনৈতিক দলের কর্মী হিসেবে যেমন পরীক্ষিত, তেমন পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পৌরবাসির সেবা করেছি। আমি ৫ বছর মেয়র হিসেবে জনগনের সেবক হতে চাই। ১২ জুন ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

তিনি বলেন, কারও ভয়, হুমকিতে আতংকিত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে এবং বিশ্বাস করে নৌকা ভোট দিন, আমি আমার বিশ্বার রক্ষা করবো।

সোমবার দিনব্যাপী নানা কর্মসূচিতে মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান এসব কথা বলেন।

নৌকা প্রতীকের পক্ষে সোমবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভা সাহিত্যিকা পল্লী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পল্লী সমাজের সর্দার গোলাম মোস্তফার সভাপতিত্বে জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, সাবেক ব্যাংকার সালাউদ্দিন, জকরিয়া চৌধুরী, নুর মোহাম্মদ, খুইল্লা মিয়া, আব্দুল গফুর হেলালী ওয়াহেদ আল মারুফ।

মাহাবুব সকালে ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া, উত্তর কুতুবদিয়া পাড়ায় ঘরে ঘরে গণসংযোগ করেন। বিকালে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। যে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ এমপি।

শেয়ার করুন