মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

শেয়ার করুন


দক্ষিণ পুর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা, জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক রিদুওয়ানুল হক সুজনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। উক্ত নব গঠিত কমিটিতে আমিরাবাদ সুখছড়ি হাঁছির পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ রেজাউল করিমকে সভাপতি ও আবদুর রহমান নাবেদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে মিনহাজুল ইসলাম কাইছার( সহ-সভাপতি), আরাফাত সানী (সাংগঠনিক সম্পাদক)। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক রিদুওয়ানুল হক সুজন উক্ত প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন,আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটি ছাত্রলীগকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি নব গঠিত ছাত্রলীগের কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও দক্ষিণ জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী মোহাম্মদ তাজ উদ্দিন জানিয়েছেন,বাংলাদেশ ছাত্রলীগ একটি দক্ষিণ পুর্ব এশিয়ার বৃহৎ সংগঠন।আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটি ছাত্রলীগকে সুসংগঠিত করে আগামীতে অগ্রণী ভুমিকা রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন