মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

আমিরাবাদে এম,এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন


লাখো শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ। ১৬ ডিসেম্বর মহান বিজয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মহান বিজয় দিবস-১৬ উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন এম, এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদ্যালয়ের হল রুমে সকাল সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষীকা মিসেস নীলিমা আচার্য্য।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মোহাম্মদ এহেছানু্ল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির আজীবন দাতা সদস্য আবদুল আমিন চৌধুরী, অভিভাবক সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আবদর রহিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুদ্দিন চৌধুরী মানিক, অফিস সহকারী মোনায়েম চৌধুরী ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার।ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছেন। তরুণ প্রজন্মদের মাঝে সঠিক ইতিহাস গুলো তুলে ধরারও আহবান জানান তিনি। অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

শেয়ার করুন