মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

আমিরাতে আজ থেকে রোজা, তারাবিহ ঘরে পড়ার নির্দেশ

শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে আজ (শুক্রবার) থেকে।

বৃহস্পতিবার আমিরাতের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটির ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।

আমিরাত ছাড়াও সৌদি আরব, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ থেকে শুরু হবে রোজা।

করোনাভাইরাসের সংক্রমণরোধে আমিরাত সরকার আগেই তারাবিহ নামাজ ঘরে আদায়ের নির্দেশ দিয়েছে।

এদিকে আমিরাতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ জন।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৭৫৬ জন, মারা গেছেন ৫৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৭ জন।

শেয়ার করুন