৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টমটমের আড়ালে ইয়াবা পাচার

আবারো হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের জালে ধরা পড়ল টমটমসহ ইয়াবা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফস্থ হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। ওই তার ব্যাবহ্নত একটি ইজিবাইক (মিনি টমটম) জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ এই অভিযান চালায়। একইদিন  বিকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

হোয়াইক্যং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে  একদল পুলিশ মহাসড়কে নিয়মিত চেকপোস্টে ডিউটিকালে  টেকনাফের  রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে পুলিশের চেকপোস্ট দেখে একটি টমটম পালানোর চেষ্টা চালায়। ওই সময় গাড়িটি আটক করে তল্লাসি চালায় পুলিশ। এসময় টমটম চালক এর সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট পাওয়া উদ্ধার করা হয।উক্ত প্যাকেট খুলে ২২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।

এই ঘটনায় টমটম চালক মো. ইউনুস আলী (৩৪) কে আটক করা হয়। সে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে।তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গতঃ গত ১৪ আগষ্ট রাতে টমটমসহ দশ হাজার পিস ইয়াবার আরও একটি চালান আটক করে টেকনাফস্থ হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের চৌকস টিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।