মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আবারও জনগণের আস্থা অর্জন করলেন আব্দু সালাম মেম্বার

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

প্রতিপক্ষের সকল চক্রান্ত ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে গরীব-অসহায় ও দুস্থ মানুষের পরমবন্ধু আব্দু সালামকে আবারও মেম্বার হিসেবে পেয়ে আনন্দের বন্যা বইছে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯ নং ওয়ার্ডের জনগণের।

টেকনাফে উপজেলার ৪ নং সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোটার সংখ্যার আধিক্যসহ নানা দিক দিয়ে অতি গুরুত্বপূর্ণ- ৯ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার আব্দু সালাম আবারও ফুটবল মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার এ জয়ে আনন্দের জোয়ারে ভাসছে পুরো ৯ নং ওয়ার্ডবাসী ।

(২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১হাজার৪ শত উনিশ ভোট পেয়ে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল হক পেয়েছেন ১৩ শত পঁচাশি ভোট।ভোটের ব্যবধান ৩৪ ভোট।

তারুণ্যের অহংকার আবার গরিবের বন্ধু হওয়ার জন্য, আবার সেবক হওয়ার উদ্দেশ্যে আব্দু সালাম নির্বাচিত হওয়ায় এলাকায় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে।অত্র ওয়ার্ডের সকল ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রতীক “ফুটবল”-এ ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ফুটবল মার্কায়ভোট দিয়ে বিজয়ী করেছেন সে সকল ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আনন্দে আত্মহারা সাধারণ ভোটাররা জানান, আব্দু সালাম মেম্বারকে এবার নির্বাচনে পরাজিত করার জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করেছিলো প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সমর্থকরা ।

নির্বাচনের আগে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে ফুটবল মার্কার কর্মীদেরকে শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়ায় পিটিয়ে আহত করে ১০-১২ জনকে।এবং ভোটের আগের রাতেও মারধর ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়-ভীতি প্রদর্শণ করে।

শুধু তাই নয় ভোটের দিন প্রতিপক্ষের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে ফুটবল মার্কার সমর্থকদের ভোট কেন্দ্রে আসার পথে বাধা দেয়। কিন্তু কোন ষড়যন্ত্রই ফুটবল মার্কার জয়কে দমিয়ে রাখতে পারেননি বলে জানান তার সমর্থকরা। সকল বাধা- বিপত্তি ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভোটযুদ্ধে জয়লাভ করে আব্দু সালাম মেম্বারের জন্য জয়ের মালা চিনিয়ে আনে তার ফুটবল মার্কার ভোটার-সমর্থরা ।

নির্বাচনের ফলাফল ঘোষণার দুই দিন পর হাজারো মানুষের ঢল নামে আব্দু সালাম মেম্বারের আনন্দ মিছিলে।এ দিকে এলাকার সচেতন মহল অভিমত ব্যক্ত করে বলেন, এ জয় শুধু আব্দু সালাম মেম্বারের নয়, এ জয় আসলে মানবতার জয়।এ জয় ৯ নং ওয়ার্ডের সাধারণ গরীব-অসহায় মানুয়ের জয়।এ জয় হল প্রতিপক্ষের সন্ত্রাসী হামলাসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের জয়।

উল্লেখ্য আব্দু সালাম মেম্বার শুধু জালিয়া পাড়া নয় ৯ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা,
গরীব-অসহায় মানুষের চিকিৎসা ও কন্যাদায়গ্রস্থ বাবার কন্যার বিয়ের খরচ বহন করা সহ বিশেষ করে করোনা কালীন সংকট মূহুর্তে প্রায় মানবিক সহায়তা প্রদান করে মানবতার প্রকৃত ফেরিওয়ালা হিসেবে সু-পরিচিত লাভ করেন ।

এদিকে বাজার পাড়া বিশাল আনন্দ মিছিল শেষে ভোটারদের নয়ন মনি আব্দু সালাম মেম্বার তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমি এলাকার মানবতার কল্যাণ সাধন করাসহ এলাকার শান্তি-শৃংখলা রক্ষা ও সার্বিক উন্নয়নে সরাসরি অতীতেও পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,আমার জীবনে আর তেমন কোন কিছু চাওয়া পাওয়ার নাই। মৃত্যুর আগে পর্যন্ত যেন মানুষের কল্যণে কাজ করে যেতে পারি এটাই আমার একমাত্র কামনা- বাসনা।

শেয়ার করুন