২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আবরার হত‌্যার বিচার চেয়ে ছাত্রলীগের শোক র‌্যালি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবিতে শোক র‌্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই র‌্যালিতে সংগঠনটির শত শত নেতা-কর্মী অংশ নেন। শোকর র‌্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি, শহীদ মিনার হয়ে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না, আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই ও বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই এমন প্ল্যাকার্ড দেখা যায়। র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রলীগ সদস্য কালো ব্যাজ পরেন।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র‌্যালি করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে ও আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি।’

‘আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। বিচারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন দেখবে। আমরা আশা করি, সুষ্ঠু বিচার হবে। ছাত্রলীগের ভেতরেও শুদ্ধি অভিযান চলছে। আমাদের প্রায় ৫০ লাখ সদস্য। সময় মতো সব কাজ করা হবে।’

জয় বলেন, ‘ব্যক্তির দায় সংগঠনের ওপর পড়বে না। বাংলাদেশ ছাত্রলীগে অপরাধীর কোনো জায়গা হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সব ইউনিটসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ও থানা ছাত্রলীগের শাখার সদস্যরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। এ ছাড়া র‌্যালিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ৬ অক্টোবর আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী। বুয়েট ছাত্রলীগের ১১ জনকে ইতোমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।