মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আপনার বেকার ছেলে প্লেনে কিভাবে চড়ে খোঁজ নিন; এমপি কমল

শেয়ার করুন

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, বেকার যুবক; বাইক হাঁকিয়ে ঘুরে বেড়ায়, প্লেনে চড়ে, বিলাসী জীবন যাপন করে- তা কিভাবে সম্ভব? আলাদিনের চেরাগ নয়; ইয়াবা ব্যবসা করে বলেই একজন বেকার যুবকের পক্ষে এসব করা সম্ভব। এরাই পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে চরমভাবে আঘাত করছে।

বৃৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার পাবলিক হয় ময়দানে ৩০তম মাদকদ্রব্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে কখনো নাগালের বাইরে যেতে দেবেন না। তাকে খারাপ বন্ধুদের সাথে মিশতে দেবেন না। সে কেথায় যায়, কার কার মিছে- সব ধরণের গতিবিধি খেয়াল রাখুন। আপনার বেকার ছেলে প্লেনে চড়লে, বাইক হাঁকালে, বিলাসী চলাফেরা করলে তাকে জবাবদিহির আওতায় আনুন। কিন্তু কখনো তার থেকে সুবিধা নিয়ে তাকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন আপনার ছেলে বৈধ আয়তো করছেনই না। উল্টো আপনার পরিবারের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনবে। সময়ের সাথে সাথে তাকে নিয়ন্ত্রণ করুন।

সাংসদ কমল আরো বলেন, আপনার ছেলে কখনো পুলিশের সামনে মাদক সেবন করবে না। তাহলে কেন আপনার সামনে বা বাড়িতে বসেই মাদক সেবন করবে তা নিজের কাছে প্রশ্ন রাখুন। আপনি যদি ছেলেকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে সামাজিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাদক বিরোধী সমাবেশ প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ০৩ (সদর- রামু) আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন আবদুল মতিন।

স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

শেয়ার করুন