মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

শেয়ার করুন


সংবাদ বিজ্ঞপ্তিঃ
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার সকাল ৯টায় এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শহীদদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপি বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মান সম্ভব হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাসেম, ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম সাইফুর রহমান, বিবিএ বিভাগের প্রধান রাজেদুল হক, ড. বেলাল নূর আজিজী, আমিনুল ইসলাম ইংরেজী বিভাগের প্রধান, মো. ফয়সাল আহমদ সিএসই বিভাগের প্রধান, রাজেদুর রহমান, কাজী নূরে জান্নাত, আদিতা বড়ুয়া, কুতুব উদ্দিন, তৌসিফ আহমেদ, নাসরিন সুলতানা, তাসনিয়া ফারজানা, তামান্না নওরিন ইংরেজী, রিপন পাল সিএসই, আনন্দিপ বড়ুয়া সিএসই, আরিফুল ইসলাম ইসলামিক স্ট্যাডিস, আব্দুল খালেক একাউন্টস বিভাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের আতœার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার করুন