মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আধুনগরের ৩হাজার পরিবার পেল আলহাজ্ব আব্দুল বারি আয়েশা ট্রাস্টের উপহার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

করোনা পরিস্হিতিতে লোহাগাড়ায় চলছে লকডাউন।এলাকার মানুষ সরকারী নির্দেশনা মেনে ঘরবন্দি রয়েছে। এমন দুর্যোগ সংকটময় মুহুূর্তে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের অসহায়, কর্মহীন ও খেটে -খাওয়া প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ‘মানবিক উপহার’ পৌছিয়েছেন আলহাজ্ব আব্দুল বারি-আয়েশা ট্রাস্টের চেয়ারম্যান, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আধুনগর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ ।

গত ২৮ এপ্রিল থেকে শুরু করে ৩ মে পর্যন্ত চলে এই মানবিক উপহার বিতরণ কার্যত্রম চলে।আধুনগর ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত মানুষের তালিকা তৈরী করে তাদের ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন সমাজসেবক ও দানবীর আলহাজ্ব হারুনুর রশিদ।

আধুনগরের কৃতি সন্তান, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব হারুনুর রশিদ জানান, করোনা পরিস্থিতিতে আমার আধুনগর ইউনিয়নের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। অনেক পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে।
মানবিক দায়বদ্ধতা থেকে আমার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল বারি-আয়েশা ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ সহায়তার উদ্যোগ গ্রহণ করি।
এ বিষয়ে গত ২৭ এপ্রিল লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদনের মাধ্যমে প্রায় ৩ হাজার পরিবারে খাদ্য বিতরণের অনুমতি চাইলে ইউএনও স্যারের অনুমতিক্রমে ২৮তারিখ থেকে বিভিন্ন পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ শুরু করে গতকালকেই শেষ করেছি।

তিনি আরো বলেন, এই করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত, নিম্মবিত্ত একাকার হয়ে গেছে। সবার ঘরেই খাদ্যসামগ্রী প্রয়োজন। এজন্য বরাবরের মতো এলাকার কর্মহীন মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়েছি। অতীতের ন্যায় আধুনগর ইউনিয়নবাসীর সুখেদুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। তিনি বলেন, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো এখন সবার নৈতিক দায়িত্ব। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করেন তিনি। জনপ্রতিনিধি ছাড়াও এলাকার বিত্তশালীরা নিজনিজ এলাকায় অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন