মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আজ ৩ জুলাই সেচ্চাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

শেয়ার করুন

হাসিঘর ফাউন্ডেশন একটি সামাজিক সেচ্চাসেবী সংগঠন। কক্সবাজার জেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড , অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে স্লোগান কে সামনে রেখে,অর্থাৎ দেশ ও জাতির স্বার্থে কাজ করার লক্ষ্যে ২০২১ সালের ০৩ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরন, করোনা পাদুর্ভাবের সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,বাজার ও করোনা টিকাদান কেন্দ্রে মাস্ক , লিপলেট ও স্যানিটাইজার বিতরন এবং কোনো অসহায় মানুষ বড় রোগে আক্রান্ত হলে তার জন্য আর্থিক সহায়তা দেয়া, এসব কাজ করে যাচ্ছে হাসিঘর ফাউন্ডেশন নামে এই সেচ্চাসেবী সামাজিক সংগঠনটি।

হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার জানান “হাসিঘর ফাউন্ডেশন” একটি শিক্ষামূলক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।

এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে  যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২১ সালের ০৩ জুলাই সচেতন তরুণ তরুণীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ,”অসহায় মানুষের মুখে হাসি ফুটাব” এই স্লোগানকে বুকে ধারণ করে হাসিঘর ফাউন্ডেশন” পদযাত্রা শুরু হয়।

শেয়ার করুন