মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আজ কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এই উপলক্ষ্যে এক বিরাট মিলনমেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ২টা থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানের অনুষ্ঠিতব্য এই মিলনমেলায় ২০ হাজার নেতাকর্মী সমবেত হবে। জেলা ছাত্রলীগ সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন জানান, বেলা ২টায় কক্সবাজার রুমালিয়ারছড়া পিটিস্কুল এলাকা থেকে বিশাল র‌্যালী দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নানা সাজে সাজানো এই বিশাল র‌্যালী কক্সবাজার শহর প্রদিক্ষণ করে শহীদ দৌলত ময়দানে মূল অনুষ্ঠানে যোগ দেবে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিটি কমিটি নেতাকর্মীরা শোডাউন সহকারে র‌্যালীতে যোগ দেবেন। র‌্যালী শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার স দর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন।

সার্বিক প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করবো। এতে জেলার বিভিন্ন ইউনিট কমিটির ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আমরা এই অনুষ্ঠানকে স্মরণীয় রাখার মতো করে উদযাপন করবো।’

শেয়ার করুন