২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় আ.লীগের কর্মীসভায় এমপি জাফর আলম

‘আগুন-সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে রাজপথে মোকাবেলায় ঝাপিয়ে পড়তে হবে’

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আগুন-সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতচক্র। তাই যে কোন পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করার জন্য সকল নেতাকর্মীকে ইস্পাত-কঠিণ ঐক্য গড়ে তুলতে হবে। যাতে অতীতের মতো চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় ঝাপিয়ে পড়তে পারে। দেখিয়ে দিতে হবে, এখানে সেই অপশক্তির কোন স্থান নেই।

এমপি জাফর আলম মঙ্গলবার (২৩ মে) রাতে ও বুধবার (২৪ মে) বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এবং উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক কর্মীসভায়। সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কমিশনার ও সাধারণ সম্পাদকবৃন্দ নজরুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেটসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।