৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

আগুনে ক্ষতিগ্রস্ত ৫০০রোহিঙ্গা পরিবারের মাঝে কোস্ট ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার ক্যাম্প-১৬ তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কম্বল বিতরণকালে ক্যাম্প-১৬ ইনচার্জ সংকর কুমার বিশ্বাস এবং সহকারী ক্যাম্প ইনচার্জ হাবিবুর রহমানসহ সিআইসি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ক্যাম্প ইনচার্জ সংকর কুমার বিশ্বাস বলেন, ২০১৯ সাল থেকেই রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। তাদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারাই ধারাবাহিকতায় ক্যাম্প-১৬ তে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করছে।

তিনি আরো বলেন, “যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই মানবতার পরিচয় বহন করে। কোস্ট ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ এ দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য’’। আমাদের সাথে পরামর্শ করে বর্তমান চাহিদা মোতাবেক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

সহায়তা বিতরণকালে উখিয়া ত্রাণ পরিচালনা কেন্দ্রের টিম লিডার মো. ইউনুছ, প্রকল্প সমন্বয়কারী জসিম উদ্দিন মোল্লা, তাহরিমা আফরোজ টুম্পা, মো, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রকল্পের সিনিয়র সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৯ জানুয়ারি উখিয়ার ক্যাম্প-১৬ তে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমতাবস্থায়, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। কোস্ট ফাউন্ডেশন দাতা সংস্থা টিয়ারফান্ডের সহযোগিতায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য যে, কোস্ট ফাউন্ডেশন অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৯৮ সালে কোস্টের জন্ম। ২০০১ খ্রি. হতে সংস্থা কক্সবাজার জেলার প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে, বিশেষ করে উপকূলীয় এলাকায় নারী ও শিশুদের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থা কক্সবাজার জেলার নয়টি উপজেলায় কাজ করছে। এছাড়া ২০১৭ সাল থেকে কোস্ট ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে এবং বিভিন্ন দাতা সংস্থার সহায়তার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠির বিভিন্ন সেবা প্রদান করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।