১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

আওয়ামী সমর্থিত নোবেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

Nobel1

কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড এর উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, শহর আওয়ামী লীগ নেতা জাবেদ কায়সার মো. নোবেলকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি উটপাখি প্রতিক নিয়ে ১৬১৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কফিল উদ্দিন টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে ১৩০৬ ভোট পেয়েছেন। সূত্র জানা যায়, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডর নির্বাচিত কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ আকস্মিক ভাবে নিহত হয়েছেন ১৭ ডিসেম্বর। এরপর ওই ওয়ার্ডে ৪ মার্চ শূণ্য পদের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে ওই উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩জন। তারা হচ্ছেন- সচেতন নাগরিকের পরিষদের ব্যানারে সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন পাঞ্জাবি প্রতিক নিয়ে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাবেদ কায়সার মো. নোবেল উটপাখি ও কফিল উদ্দিন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করেন। উক্ত উপ-নির্বাচনে জাবেদ কায়সার মো. নোবেল ৩০৮ ভোটে পরাজিত করেন কফিল উদ্দিনকে। এছাড়া জসিম উদ্দিন মোট ভোট পান ৭৬৪টি। এ ওয়ার্ডের দু’টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৬২৯ জন। এদের মধ্যে ৩১৪৩ জন পুরুষ ও ২৪৮৬ জন মহিলা ভোটার রয়েছেন। বাহারছড়া প্রাথমিক বিদ্যালয় ও পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় এ দু’টি কেন্দ্রে মোট ১৭টি বুথের সাহায্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নির্বাচন সুষ্ঠু করতে জেলা প্রশাসন ৩জন ম্যাজিষ্ট্রেট, ৬৪ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করেন। এছাড়া র‌্যাব-বিজিবি’র স্পেশাল ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।