মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আওয়ামী লীগের কমিটির বাকি সদস্যের নাম ঘোষণা আজ

শেয়ার করুন

Awami
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৭ সম্পাদক, ২ উপ-সম্পাদক ও ২৮ সদস্যের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অাজ বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করা হবে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে এ তথ্য জানান দলটির নতুন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া শিগগিরই মন্ত্রিসভায় রদ বদল আনা হবে বলেও জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদব দল আনা হবে। কবে রদ বদল আনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার’।

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’

এর আগে, গত ২৫ অক্টোবর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করে দলটি। গত ২৩ অক্টোবর দলটির জাতীয় সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়েছিল। জাগোনিউজ

শেয়ার করুন