মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আওয়ামী লীগ জনগণের উন্নয়নে বিশ্বাসী : সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

শেয়ার করুন


বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওবায়দুল কাদের এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গরীব ও দুঃখী মানুষের সরকার।আওয়ামীলীগ জনগণের উন্নয়নে ও কল্যাণে বিশ্বাসী। তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করুন। তিনি এলাকার সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহবান জানান।১১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ টায় লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,কেন্দ্রীয় কমিটির উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন,উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পথসভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় পথসভায় আরো উপস্হিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বনফুল এন্ড কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,নাজমুল হাসান মিন্টু,চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল অাবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান,আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদুওয়ানুল হক সুজন,যিগ্ন আহবায়ক তৌহিদুল হাসান,মোরশেদুল আলম নিবিলসহ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন