৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

আওয়ামী ফাউন্ডেশন মক্কার সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি:

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় শনিবার (৬ মে) এই অনুষ্ঠান সম্পন্ন হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মো. শাহাবুদ্দীন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ব-পরিবার ওমরাহ হজব্রত পালনে সৌদিআরবে অবস্থানরত কক্সবাজার -১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ এবং কক্সবাজার -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মহোদয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোশাররফ খান, মক্কা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিউল আলম মনির, মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী পরিষদের সভাপতি আব্দুল খালেক, জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দেলোয়ার সরকার, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউল্লাহ, জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ, মক্কা আওয়ামীলীগের নেতা রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু। উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি আমীর হোসেন, শফিকুর রহমান, শাহজাহান সোলেমান, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন মো. নুরুল্লাহ, সেলিম আহমেদ, মো.নাছির, তাজুল ইসলাম, মেহেদী হাসান, মো. আরমান, আব্দুর রশিদ, মোরশেদুল আলম নিবিল, রিদওয়ানুল হক প্রমুখ। এই সময় মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।