মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

আইপিএলের নিলামে থাকবে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম 

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ


চলতি মাসের ১৮ তারিখে ভারতের জয়পুরে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম। আইপিএল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ১২তম আসরের এই নিলামের জন্য এরই মধ্যে ১০০৩ জন বিভিন্ন দেশের ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ভারতীয় আছেন ৭৪৬ জন। আর বিদেশি ক্রিকেটার আছেন ২৩২ জন। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি ক্রিকেটারও আছেন।

এর আগে নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দ ক্রিকেটার রেখে দিয়ে বাকিদের ছেড়ে দেওয়ার কাজটিও করে ফেলেছে। আটটি ফ্র্যাঞ্চাইজিই এখন নিলাম থেকে কেবল ৭০ জন ক্রিকেটার কিনতে পারবে। আর এই ৭০টি আসনের জন্যই নিলামে উঠছেন ১০০৩ ক্রিকেটার।

প্রথমবারের মতো আইপিএলে খেলার আগ্রহ দেখয়েছে ভারতের নয়টি রাজ্যের ক্রিকেটার। এগুলো হলো-অরুণাচল প্রদেশ, বিহার, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরখন্ড আর পুদুচেরি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। সেখান থেকে ৫৯ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এরপর ৩৫ জন আছেন অস্ট্রেলিয়ার। ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তান থেকে আছেন ২৭ জন ক্রিকেটার।

শ্রীলঙ্কার আছেন ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, ১৪ জন ইংল্যান্ডের, ৫ জন জিম্বাবুয়ের এবং ১০ জন বাংলাদেশের। এছাড়া একজন করে খেলোয়াড় আছেন হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের।

তবে কারা কারা আছেন সেই তালিকা প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন