২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

আইডিইবি’র কেন্দ্রীয় ভবনে হামলা ভাংচুর প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন, বিক্ষোভ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কাকরাইলস্থ কেন্দ্রীয় ভবনে হামলা, ব্যাপক ভাংচুরের ধ্বংসযজ্ঞ সৃষ্টি ও পার্কিংয়ে থাকা দু’টি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আইডিইবি কক্সবাজার জেলার উদ্যোগে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইডিইবি কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জালাল উদ্দিন প্রমি’র সভাপতিত্বে আইডিইবি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলার আহবায়ক প্রকৌশলী রিটেন চাকমা, সহ-সভাপতি প্রকৌশলী ওমর ফারুক, বিজ্ঞান ও প্রশিক্ষণ সম্পাদক এবং পলিটেকনিক সাবেক ছাত্রলীগ সভাপতি প্রকৌশলী সাজ্জাদ হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. ওসমান গনি, আইডিইবি মহেশখালি উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী কাওচার আলম, চকরিয়া উপজেলা’র সদস্য সচিব এহসান উল্লাহ খোকন, সদস্য প্রকৌশলী রাহুল কাদের রাহাত সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইডিইবি  দেশ ও জাতির সেবায় গত ৫৩ বছর ধরে ৮৫% দেশ ও জনগনের কল্যাণে কারিগরি ও অকারিগরি খাতে গবেষণা, জ্ঞান অন্বেষন, জরুরি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সুপারিশ ও কর্ম পরিকল্পনা প্রণয়ন কাজে নিয়োজিত থেকে রাস্ট্রকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করে আসছে।
সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান আইডিইবি’র কেন্দ্রীয় ভবনে রাজনৈতিক ছদ্মবেশে ন্যাক্কারজনক হামলা, ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন ও গাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গতঃ গত ২৮ অক্টোবর এই হামলার ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।