মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

অসহায় রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে এলেন গর্জনিয়া যুবলীগের নেতৃবৃন্দ

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরীঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে এসেছেন রামুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের হাতে শুক্রবার (৩ নভেম্বর) রাতে, তাঁরা রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ তোলে দেন।
এসময় রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী সরওয়ার কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ বলেন, সাংসদ কমল রামুবাসীর ব্যানারে ৫ নভেম্বর রোহিঙ্গাদের জন্য এক শ ট্রাক ত্রাণ উপহার দিচ্ছেন। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম এবং সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার নির্দেশনা ছিল- যুবলীগের নেতাকর্মীরা যেন এমন মহতি উদ্যোগে শরিক হন। আমরা তাই অসহায় রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ দিয়েছি।

শেয়ার করুন