১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ | ২৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

অর্থের বিনিময়ে তাদেরকে ব্যবহার করছে কথিত চোর সিন্ডিকেট

images

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে বসতবাড়ীতে চুরির ঘটনায় দুই অবুঝ শিশুর স্বীকারোক্তিতে – অর্থের বিনিময়ে তাদেরকে ব্যবহার করছে কথিত চোর সিন্ডিকেট এমন তথ্য পাওয়া গেছে। জানা যায়, মাসাধিক পূর্বে জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া এলাকায় শরাফত উল্লাহ ও সাইফুলের বসতবাড়ীতে চুরির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ইসলামাবাদ কাঞ্চনমালার কালুর পুত্র কলিম উল্লাহ (১২) ও একই এলাকার খুরশিদুল আলমের পুত্র সাগর (১০)কে কথিত চোর সিন্ডিকেট চক্র অর্থের বিনিময়ে পাহারাদার হিসাবে ব্যবহার করে ফায়দা লুটার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উক্ত চক্র। এদিকে মাসাধিক পূর্বে ঐ দুই বসতবাড়ী থেকে চুরি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় চোরেরা। কিন্তু ঐ দুই অবুঝ শিশুর স্বীকারোক্তি মোতাবেক ইসলামাবাদ ইউনিয়নের কাঞ্চনমালার জাফর আলমের পুত্র ইউছুপ (১৮) কে চুরির স্বীকার পরিবারের লোকজন তাদেরকে ১৫ মার্চ রাত ১০টার দিকে কাঞ্চনমালা নামক স্থান থেকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে বলে জানা যায়। তবে চুরির সাথে জড়িত রায়হান নামের এক যুবক পালিয়ে যায় বলে এক সূত্রে প্রকাশ। এদিকে আটক দুই শিশুর মতে, একশ টাকার বিনিময়ে তাদেরকে ভাড়া করে নিয়ে যায় কতিপয় চোর সিন্ডিকেট চক্রের সদস্যরা। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার মতে, চুরি কাজে জড়িত তিনজনকে পুলিশে সোপর্দ করেছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।