মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

অভিনয়ের রাজ্যে এগিয়ে চলেছেন কাজল সুবর্ণ

শেয়ার করুন

মডেলিং দিয়ে ২০১৬ সালে শোবিজে যাত্রা শুরু করেন কাজল সুবর্ণ। ইউরো জিরা পানির বিজ্ঞাপনে নিলয়ের বিপরীতে, ফিজআপের বিজ্ঞাপনে মাহফুজ আহমেদের বিপরীতে মডেল হন। এমন আরও বেশকিছু বিজ্ঞাপনেই দেখা মিলেছে তার। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও মিডিয়াতে আগমনের বছরই নাটকে অভিনয় করারও সুযোগ মিলে যায়।

২০১৬ সালের ডিসেম্বরে দীপ্ত টেলিভিশনের আলোচিত ধারাবাহিক ‘অপরাজিতা’য় অভিনয় করে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে চলেছেন। নিজেকে ভেঙে গড়ে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে।

দেখতে দেখতে দুইটি বছর গড়ালো। এখন ২০১৯ সাল। একটি ভালো মানের সিঙ্গেল নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরটা শুরু হলো বলে জানালেন কাজল সুবর্ণ। সম্প্রতি হাসান রেজাউলের পরিচালনায় ‘ভালোবাসা, আমি এসেছিলাম’ শিরোনামের এক নাটকে অভিনয় করেছেন। এখানে কাজলের বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা জোভান।

কাজল সুবর্ণ বলেন, ‘হাসান রেজাউল ভাইয়ের নাটকে অভিনয় করে অনেক ভালো লেগেছে। উনার নাটকে ফিল্মি একটা ব্যাপার থাকে।

হাসান ভাই নিজেও ভালো লিখেন। এ নাটকটিতে জোভান ভাই অনেক সহযোগিতা করেছেন। আমরা সুন্দর একটি নাটকে কাজ করেছি। এ নাটকে দেখা যাবে, জোভান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়। এরপর তাকে পরীক্ষা করার জন্য আমি একটা নাটক সাজাই। এভাবেই এগিয়ে যায় গল্পটি।’

বর্তমানে সকাল আহমেদের ‘শান্তিপুরের অসান্তি’, শ্রাবনী ফেরদৌসীর ‘ন্যাশন ফার্স্ট’ ও আল হাজেন পরিচালিত একটি, মোট তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। কয়েক দিন পরেই ভালোবাসা দিবসের ২টি নাটকের শুটিং করবেন কাজল। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে তার।

শেয়ার করুন