২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

অবৈধ সরকার জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে

07

আওয়ামীলীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গণ-মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বেগম জিয়াকে গ্রেফতারের চেষ্টা করা হলে কক্সবাজারের মানুষ স্বেচ্ছায় কারাবরনের জন্য রাস্তায় নেমে আসবে এবং স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ পথে আন্দোলন চালিয়ে যাবে। গতকাল বিকেল ৪ টায় জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথাগুলো বলেন। তিনি দেশব্যাপী  ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিচার বর্হিভূত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে কোন স্বৈরাচারি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতায় ঠিকে থাকার নজির নেই। বর্তমান সরকারও জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে।  এবার যদি আওয়ামীলীগের পতন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা আর কোনদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জলের সভাপতিত্বে, শহর যুবদল নেতা দোলন ধর ও যুবদল নেতা নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অথিতি ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হামিদ ইউসূফ গুন্নু,,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র জিসান উন্নি, সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম-সম্পাদক সানা উল্লাহ্ আবু, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, শহর যুবদল সভাপতি মসউদুর রহমান মাসুদ, সদর যুবদল আহবায়ক ফরিদুল আলম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল আহবায়ক আজমগীর, সদর যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ্, শহর যুবদলের যুগ্ম-সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, যুবদল নেতা মোতাহার হোসেন, মিজানুর রহমান বাবুল, রফিকুল ইসলাম মিয়াজী, মোস্তফা আল আশরাফ, জাহাঙ্গীর আলম, আবছার কামাল, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আবু রাফে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রদল নেতা কাউছার আলম, জেলা শ্রমিকদল নেতা আমিনুল ইসলাম মুকুল, সদর যুবদলের সাবেক আহবায়ক জাহেদুর রহমান জাহেদ, যুবদল নেতা শরিফ উদ্দিন বাবুল, অলি উল্লাহ্ মিন্টু, রামু উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ জেলা যুবদল, পৌর যুবদল, সদর যুবদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।