১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩ | ২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

অপহৃত ৬ জেলেকে ফেরত আনতে মিয়ানমার পুলিশের সাথে টেকনাফ বিজিবির যোগাযোগ

teknaf_saintmartin_pic_09-11-16_30193_1478700944সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে মিয়ানমার বিজিপি সদস্য কর্তৃক অপহৃত ৬ জেলেক ফেরত আনতে টেকনাফ বিজিবি বরাবরে লিখিত আবেদন করেছে পরিবার। ১২ নভেম্বর দুপুরে লিখিত আবেদন করেন ফিশিং বোটের মালিক সেন্টমার্টিন কোনার পাড়া এলাকার মরহুম জাফর আহমদের পুত্র নাসির উদ্দীন। আবেদনে তিনি উল্লেখ করেন
গত ৯ নভেম্বর বুধবার দুপর দেড় টার সময় সেন্টমার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকাররত অবস্থায় ৬মাঝি-মাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায়। ৬ মাঝি-মাল্লা মিয়ানমারের হাইস্যুরাতা জেলে নিয়ে যায়। বর্তমানে মিয়ানমারের মংডু জেলে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অপহৃত ৬ জেলে হলেন, সেন্টমার্টিন গলা চিপা এলাকার শাইর মোহাম্মদের পুত্র আব্দুল হামিদ (৩৫), অছিউর রহমানের পুত্র মো. ফজল আহমদ(৪২),অলী চাঁনের পুত্র মো. হাশিম(৪৫), লাল মিয়ার পুত্র মো. সাদ্দাম(২৫) , মোহাঃ ইসমাইলের পুত্র মো. হোসাইন (২৫) ও নুর মোহাম্মদরে পুত্র রশিদ উল্লাহ (৩০) । বোট মালিক মো. নাসির উদ্দিন বলেন অপহৃত ৬ মাঝি-মাল্লাকে ফেরত আনতে টেকনাফ ২ বিজিবি বরাবরে লিখিত আবেদন করেছি।
এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সহ অধিনায়ক আবু রাসেল ছিদ্দিক বলেন অপহৃত বাংলাদেশি ৬ মাঝি-মাল্লাকে ফেরত আনার অবেদন পেয়েছি এবং খুব দ্রুত ফেরত আনতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সাথে চেষ্ঠা অব্যাহত আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।