২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

অপহরণ নাটকের দীর্ঘ সাড়ে ৩ বছর পর গাজিপুর থেকে উদ্ধার ধলঘাটার ফারুক ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ টাকা আত্মসাৎ করে উল্টো অপহরণ নাটকের পর ভূঁয়া নাম-পরিচয় দিয়ে বিদেশ পাড়ি দিয়েও শেষ রক্ষা পাননি মহেশখালীর ধলঘাটার ফারুক ওসমান প্রকাশ কালু। দীর্ঘ সাড়ে ৩ বছর পর ২০ মে গাজিপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর জালে আটক হন এই প্রতারক।

সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতরিয়া গ্রামের মো. হোসাইন প্রকাশ কফিল্লার বাপের ছেলে ফারুক ওসমান প্রকাশ কালু বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন। এমনই একজন একই এলাকার মৃত হাজি শের উল্লাহ সিকদারের ছেলে মো. শাহাব উদ্দিন। এই শাহাব উদ্দিন হাওলাতের টাকার জন্য বেশ কয়েকবার সামাজিকভাবে চেষ্টা করেও টাকা ফেরত পাননি। উল্টো প্রতারক ফারুক ওসমান প্রকাশ কালুর বড় ভাই মুনির প্রকাশ সোনাইয়া বাদি হয়ে শাহাব উদ্দিনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এরপর নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘ অনেক বছর আগে মারা যাওয়া বোন জামাই কামাল এর নামে ভূঁয়া আইডি কার্ড ও পাসপোর্ট বানিয়ে ওমানে পাড়ি জমান। সেখান থেকে দীর্ঘ ২ বছর পর এসেও শেষ রক্ষা হয়নি এই প্রতারকের। ২০১৫ সালের ২৫ নভেম্বর লামা থানায় দায়েরকৃত অপহরণ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আয়াতুল্লাহ দীর্ঘদিন চেষ্টার পর রাজধানী ঢাকার গাজিপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সহযোগিতায় পুলিশের জালে বন্দি করেন। সেখান থেকে উত্তরা থানায় হস্তান্তর করা হয় এবং পরে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভূঁয়া অপহরণ মামলার আসামি শাহাব উদ্দিন জানান, এই প্রতারকের বিরুদ্ধে সামাজিকভাবে চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে পরে ৩টি মামলা করি। এরপর লামা থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে অপহরণ নাটক করা ফারুক ওসমান প্রকাশ কালুকে জীবিত উদ্ধার করে সত্য ঘটনা উন্মোচিত হয়েছে। এছাড়া এই প্রতারকের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি মামলা রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আয়াতুল্লাহ মুঠোফোনে জানান, ভূঁয়া এই প্রতারককে বান্দরবানের লামা থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে এনে সত্য ঘটনা বের করে মামলাটি এগিয়ে নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।