মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

অপহরণের দাবি সত্য নয়, ভালবেসে রহিমকে বিয়ে করেছি’

শেয়ার করুন

এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার
অপহরণ নয়, ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন খুরুশ্কুলের দক্ষিণ পেঁচার ঘোনার মোজাম্মেল হকের মেয়ে হাফছা আফনান। কিন্তু তার মা আফরোজা হক বাদি হয়ে হাফছা আফনানের স্বামী রহিম উল্লাহ সহ আরো ছয়জনকে আসামী করে আদালতে অপহরণ মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকারোক্তি দিয়ে বক্তব্য প্রকাশ করেছেন হাফছা আফনান।
সেখানে তিনি বলেছেন, দক্ষিণ পেঁচার ঘোনা এলাকার মৃত জাকের আহমদ সওদাগরের পুত্র রহিম উল্লার সাথে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিলো। কিন্তু সম্প্রতি হাফছা আফনানকে জোর করে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে তারর পরিবার। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে ভালোবাসার মানুষ রহিম উল্লাহকে বিয়ে করেন তিনি।
তিনি জানিয়েছেন, আদালতের মাধ্যমে ৫ লাখ কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বর্তমানে তারা স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্যজীবন যাপন করছেন। মায়ের দায়ের করা মামলায় হাফছা আফনানের বয়স ১৬ বছর দেখানো হলেও জন্মনিবন্ধন অনুযায়ী প্রকৃত বয়স ১৯ বছর। এছাড়া মামলায় রহিম উল্লাহর  আত্মীয়-স্বজনকে আসামী করে হয়রানি করা হচ্ছে।   বিয়েকে কেন্দ্র করে রহিম উল্লাহ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে হাফছা আফনানের পরিবার। এই নিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।

শেয়ার করুন