মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : উখিয়ায় ডিসি

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
“অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা প্রসাশক মামুনুর রশীদ৷ এসয়ম তিনি আরও বলেন, “সামনে শারদীয় দূগা উৎসব আছে৷ আমরা প্রত্যেকটি পূজা মণ্ডবের সভাপতি, মসজিদে ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলের শিক্ষক শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বসি৷ বসে সুন্দর করে সমন্বয় করি৷” নিরাপত্তার জন্য
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উখিয়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাকিল আহমেদ৷ উক্ত সভায় উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিবৃন্দ।
জেলায় বিভিন্ন অপরাধের মধ্যে ৬৬% অপরাধ হলো মাদক৷ এতো অপরাধ এতো মামলা স্বল্প পুলিশে হিমশিম খেতে হচ্ছে৷ সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম৷
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাহউদ্দিন, রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ আরও অনেকেই।
উক্ত কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষা, ইমাম, ছাত্রছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রমুখ৷

শেয়ার করুন