৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

অপরাধপ্রবণ এলাকায় গিয়ে সমস্যার সমাধান দিতে চান রামুর নবাগত ওসি

হাফিজুল ইসলাম চৌধুরী: নিজ কক্ষ থেকে বেরিয়ে অপরাধ প্রবণ ও প্রান্তিক এলাকায়  যেতে চান রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
শনিবার (২০ জুলাই) সকালে ওসি মো. আবুল খায়ের মুঠোফোনে বলেন, ‘পুলিশকে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হতে হবে- যাতে মানুষ আস্তা রাখতে পারেন। রামুর এগার ইউনিয়নের মধ্যে ঈদগড় ও গর্জনিয়ার বড়বিল ক্রাইমজোন হিসাবে পরিচিত। এসব অপরাধপ্রবণ এলাকায় মাসে একবার হলেও গিয়ে সাধারণ মানুষের কথা শুনবো। তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, আইনি সমাধান, এলাকায় অপরাধ দমনে সহযোগিতা করতে মানুষকে সচেতন করার  নানা পরিকল্পনা রয়েছে।’
সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও জানালেন নবাগত ওসি।
গত ১৮ জুলাই ওসি মো. আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে রামু থানায় যোগদান করেন। এর আগে তিনি উখিয়া থানার ওসি হিসাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। ওসি আবুল খায়ের উখিয়া থানায় থাকাকালে রোহিঙ্গা শরনার্থী সমস্যা সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা সুরক্ষা ও ইয়াবা বিরোধী অভিযানেও তিনি রেখেছেন সাফল্যের স্বাক্ষর। উখিয়ার আগে তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত ছিলেন। সেই সময় পাহাড়ি ছড়া থেকে নিজেই এক শিশুর লাশ উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।