মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

অনুপ্রবেশকালে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর শূন্যরেখায় রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭৪ রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭৪ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবির সদস্যরা। এর মধ্যে ১৩ জন পুরুষ, ২৪ নারী ও ৩৯ জন শিশু রয়েছে। এরা প্রত্যেকেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। এ নিয়ে চলতি মাসের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৪১৯ জন নারী, পুরুষ ও শিশুদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এদিকে, বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদীর একটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জলসীমার শূন্যরেখায় এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল। সে হিসাবে ওই নৌকায় ৩৬ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা করছেন বিজিবির ওই কর্মকর্তা। এ নিয়ে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত টেকনাফে নাফ নদীর জলসীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ২৩২টি নৌকা ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের ভেতরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েককটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে তাদের ওপর নির্যাতন শুরু হলে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন