মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় কুতুপালংয়ে দোয়া মাহফিল

শেয়ার করুন

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় কুতুপালং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে কুরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার আছরের নামাজের পরে কুতুপালং উচ্চ বিদ্যালয় হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন কুতুপালং উত্তর জামে মসজিদের খতীব মাওলানা হোছাইন আহমদ ও বিশেষ মোনাজাত পরিচালন করেন কুতুপালং মুয়াজবিন জবল মাদ্রাসার পরিচালক মাওলানা আলী আহমদ।
এসময় অধ্যক্ষ হামিদুল হক চৌধূরীর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মাঝি, সাংবাদিক হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফা, সেলিম উদ্দিন, যুবলীগ নেতা আবদুল করিম, আব্দুল আজিজ প্রমূখ।

শেয়ার করুন