১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

৮ এপ্রিল দৌলত ময়দানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, জনগণের কল্যাণে কাজ করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। ক্ষমতাটা বিএনপির কাছে ভোগের বস্তু। তারা যে যখনই ক্ষমতায় এসেছে অর্থ সম্পদের মালিক হয়েছে। দেশে আবারও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতায় যেতে চেষ্ঠা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে তা অনেক ক্ষেত্রে উন্নয়ন সড়কে ভারত ও পাকিস্তানকেও ছাপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৩ বছরে যে উন্নয়ন হয়েছে আর বিগত ২৫ বছরেও সম্ভব হয়নি।
৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগের জরুরী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- একেএম নজরুল ইসলাম, হাজী এনামুল হক, আসিফ উল মওলা, ডা: পরিমল দাশ, সালাউদ্দিন সেতু, আতিক উল্লাহ কোম্পানী, এডভোকেট ফরিদ উদ্দিন, রফিক মাহমুদ, দুলাল দাশ, ইউসুফ বাবুল, সাইফুদ্দিন, মোহাম্মদ ইউনুছ, রিদুয়ান আলী, জাফর আলম, মিজানুর রহমান, নুরুল আলম পেটান, এবি ছিদ্দিক খোকন, শাহ নেওয়াজ চৌধুরী, গিয়াস উদ্দিন, জানে আলম পুতু, রাজীব দাশ, দীপক দাশ, ওসমান গণি টুলু, নুর মোহাম্মদ, জহিরুল কাদের ভুট্টু, মোহাম্মদ ইউনূছ, আবুল কালাম, শাহাব উদ্দিন, মেজবাহ উদ্দিন কবির, দেলোয়ার হোসেন জান্নু, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, সেলিম ওয়াজেদ, জামশেদ আলম জনি, আব্দুল মজিদ সুমন, আহমদ উল্লাহ, আজিমুল হক আজিম, জাফর আলম, মোহাম্মদ ইলিয়াছ, আসাদুল হক সানি, শফিকুল ইসলাম, একরামুল হুদা, আমির উদ্দিন প্রমূখ।
জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডকে নতুন করে ঢেলে সাজানো হবে, আগামী ৮ এপ্রিল পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ বরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করা হবে। এছাড়া আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।