মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

৬০ দশকের তুখোড় ছাত্রনেতা মুক্তিযুদ্ধের সংগঠক কৃষ্ণ প্রসাদ বড়ুয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শেয়ার করুন

কক্সবাজারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই জেলার অসংখ্য কৃতী ও বরণ্য রাজনীতিতে শিক্ষাগুরু, মেধাবী ও দক্ষ সংগঠক। ষাট দশকে এই অঞ্চলে ছাত্রলীগের রাজনীতির অন্যতম প্রধান নীতি নির্ধারক, তুখোড় বক্তা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস (সাধারণ সম্পাদক), স্বনামধন্য লেখক ও প্রাবন্ধিক কৃষ্ণ প্রসাদ বড়–য়া (৬২) বর্তমানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮নং ওয়ার্ডের ২১নং শয্যায় চিকিৎসাধীন রয়েছে। তাঁর উন্নতর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারিরীক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলছে না। কৃষ্ণ প্রসাদ বড়–য়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে পরবর্তীতে রাষ্ট্রীয় জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী এই বীর মুক্তিযোদ্ধা দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আজাদী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমেরা লেখালেখি করেন। তাঁর ইতিহাস ও রাজনীতি নির্ভর প্রবন্ধ পাঠক সমাজের ব্যাপকভাবে আদৃত হয়েছে।
তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান হলেও তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার কলেজে। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। তিনি ছিলেন তৎকালীন সময়ে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের আদর্শের প্রতীক। এই কৃতী ও বরেণ্য ব্যক্তিত্বে পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের আর্শীবাদ কামনা করা হয়েছে।

শেয়ার করুন