১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

৫ কৃতি ফুটবলার অলিম্পিক ২৩ আসরে স্থান পেয়ে জেলাবাসিকে গর্বিত করেছে

বাংলাদেশ অলিম্পিক ২৩ ফুটবল আসরে স্থান পাওয়া কৃতি ফুটবলারদের সম্মানে চকরিয়া উপজেলার মালুমঘাট ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল রোববার বিকালে মালুমঘাট আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। জেলার কৃতি ফুটবলার ইব্রাহিম, আবছার, সুশান্ত ত্রিপুরা, জিকু ও কোশিক বড়–য়ার সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফুটবলার সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, কক্সবাজার জেলা ক্রীড়া সাংবাদিক সমিতির সভাপতি এমআর মাহাবুব, সাবেক ফুটবলার নুরুল আবছার, মালুমঘাট আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেক ও আওয়ামীলীগ নেতা আবু ছালাম মেম্বার ও সাংবাদিক মো: শাহ আলম। অনুষ্ঠানে রেপারী, ফুটবলার, ক্রীড়া সংগঠক ও শুভানুধায়ীসহ প্রায় দুইশত জন ইফতার আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী বলেন, জেলার ৫ কৃতি ফুটবলার আজকে বাংলাদেশ অলিম্পিক ২৩ আসরে স্থান পেয়ে আমাদেরকে গর্বিত করেছে। এই গৌরব সমগ্র কক্সবাজার জেলাবাসির। আশাকরি তাঁরা ভাল পারফরমেন্সের মাধ্যমে সেরা খেলা উপহার দিয়ে জেলাবাসির মুখ উজ্জল করবেন। তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে বিকশিত করতে কাজ করছেন। তার অনুপ্রেরনায় আজকে দেশের প্রত্যন্ত জনপদে খেলাধুলার মান বেড়েছে, তারকা খেলোয়াড় তৈরী হচ্ছে। তাই আমাদেরকে সফলতার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে কক্সবাজার জনপদ থেকে আগামী তারকা খেলোয়াড় তৈরীতে ভুমিকা রাখতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।