২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

৪৯ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ফাতেমা খাতুন (৪০) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।ফাতেমার বাড়ি মিয়ানমারের মংডু থানার পানিরছড়া এলাকায়।

র‌্যাব সূত্র জানায়, বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।এসময় তারা ফাতেমা খাতুনকে গ্রেফতার করে।পরে তল্লাশি চালিয়ে তার কাছে ৯ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা জানায়, সে বিভিন্ন সময় কক্সবাজার এলাকার বিভিন্ন মাদক চক্রের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

ফাতেমাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।